আমি হব

কাজী নজরুল ইসলাম

আমি হব সকাল বেলার পাখি

সবার আগে কুসুমবাগে

উঠব আমি ডাকি ! 

সুয্যি মামা জাগার আগে

উঠব আমি জেগে,

হয় নি সকাল, ঘুমো এখন,

মা বলবেন রেগে । 

বলব আমি- আলসে মেয়ে

ঘুমিয়ে তুমি থাক,

হয় নি সকাল,  তাই বলে কি

সকাল হবে না ক ? 

আমরা যদি না জাগি মা

কেমনে সকাল হবে ? 

তোমার ছেলে উঠলে গো মা

রাত পোহাবে তবে । 

   

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ