আদর্শ ছেলে

আমাদের দেশে হবে সেই ছেলে কবে,

কথায় না বড় হয়ে কাজে বড় হবে ? 

মুখে হাসি, বুকে বল, তেজে ভরা মন,

'মানুষ হইতে হবে', এই যার পণ ,

সে ছেলে কে চায় বল কথায় কথায়

আসে যার চোখে পানি, মাথা ঘুরে যায় ? 

সদা প্রাণে হাসি মুখে কর এই পণ

মানুষ হইতে হবে মানুষ যখন । 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ