কৃষকের গান


-সুকান্ত ভট্টাচার্য 

এ বন্ধ্যা মাটির বুক চিরে

ইবার ফলাব ফসল-

আমার এ বলিষ্ঠ বাহুতে 

আজ তার নির্জন বোধন । 

এ মাটির গর্ভে আজ আমি 

দেখেছি আসন্ন জন্মেরা

ক্রমশ সুপুষ্ট ইঙ্গিতেঃ

দুর্ভিরে অন্তিম কবর ।

আমার প্রতিজ্ঞা শুনেছ কি ? 

(গোপন একান্ত এক পণ)

এ মাটিতে জন্ম দেব আমি 

অগণিত পল্টন-ফসল । 

ঘনায় ভাঙন দুই চোখে 

ধ্বংসস্রোত জনতা জীবনে ;

আমার প্রতিজ্ঞা গ'ড়ে তোলে 

ক্ষুদিত সহস্র হাতছানি ।

দুয়ারে শত্রুর হানা 

মুঠিতে আমার দুঃসাহস । 

কর্ষিত মাটির পথে পথে 

নতুন সভ্যতা গড়ে পথ ।। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ