হে মহাজীবন

-সুকান্ত ভট্টাচার্য   

হে মহাজীবন,  আর এ কাব্য নয় 

বার কঠিন কঠোর গদ্যে আনো,

পদ-লালিত্য-ঝঙ্কার মুছে যাক

গদ্যের করা হাতুড়িকে আজ হানো । 

প্রয়োজন নেই কবিতার স্নিগ্ধতা-

কবিতা তোমায় দিলাম আজকে ছুটি,

ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়ঃ

পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি ।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ