ট্রেন

 শামসুর রাহমান

ঝক ঝকাঝক ট্রেন চলেছে

রাত দুপুরে অই । 

ট্রেন চলেছে, ট্রেন চলেছে

ট্রেনের বাড়ি কই ? 

একটু জিরোয়, ফের ছুটে যায়

মাঠ পেরুলেই বন । 

পুলের ওপর বাজনা বাজে

ঝনঝনা ঝনঝন । 

দেশ বিদেশে বেড়ায় ঘুরে

নেইকো ঘোরার শেষ । 

ইচ্ছে হলেই বাজায় বাঁশি,

দিন কেটে যায় বেশ । 

থামবে হঠাৎ মজার গাড়ি

একটু কেশে খক । 

আমায় নিয়ে ছুটবে আবার 

ঝক ঝকাঝক ঝক । 

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ