-সুনীল গঙ্গোপাধ্যায়  

মন ভাল নেই মন ভাল নেই মন ভাল নেই 
কেউ তা বোঝে না সকলি গোপন মুখে ছায়া নেই 
চোখ খোলা তবু চোখ বুজে আছি কেউ তা দেখেনি 
প্রতিদিন কাটে দিন কেটে যায় আশায় আশায় 
এখন আমার ওষ্ঠে লাগে না কোনো প্রিয় স্বাদ 
এমন কি নারী এমন কি নারী 
এমন কি নারী 
এমন কি সুরা এমন কি ভাষা 

মন ভাল নেই মন ভাল নেই মন ভাল নেই 
বিকেল বেলায় একলা পথে ঘুরে 
একলা পথে ঘুরে পথে ঘুরে 
কিছুই খুঁজি না কোথাও যাই না কারুকে চাইনি 
কিছুই খুঁজি না কোথাও যাই না 
আমিও মানুষ আমার কি আছে অথবা কি ছিল 
আমার কি আছে অথবা কি ছিল 
ফুলের ভিতরে বীজের ভিতরে ঘুণের ভিতরে 
যেমন আগুন 
মন ভাল নেই মন ভাল নেই মন ভাল নেই 
তবু দিন কাটে দিন কেটে যায় আশায় আশায় 
আশায় আশায় আশায় আশায়…