ডাক



-সুকান্ত ভট্টাচার্য   

খে-মৃদু-হাসি অহিংস বুদ্ধের 
ভূমিকা চাই না। ডাক ওঠে যুদ্ধের। 
গুলি বেঁধে বুকে উদ্ধত তবু মাথা- 
হাতে ফেরে দেনা-পাওনার খাতা, 
শোনো হুঙ্কার কোটি অবরুদ্ধের। 
দুর্ভিক্ষকে তাড়াও, ওদেরও তাড়াও- 
সন্ধিপত্র মাড়াও, দু'পায়ে মাড়াও। 
তিন-পতাকার মিনতিঃ দেবে না সাড়াও? 
অসহ্য জ্বালা কোটি ক্রুদ্ধের! 

ক্ষতবিক্ষত নতুন সকাল বেলা, 
শেষ করব এ রক্তের হোলিখেলা, 
ওঠো সোজা হয়ে, পায়ে লাগে ঠেলা 
দেখ, ভিড় দেখ স্বাদীনতালুব্ধের। 

ফাল্গুন মাস, ঝরুক জীর্ণ পাতা। 
গজাক নতুন পাতারা, তুলুক মাথা, 
নতুন দেয়াল দিকে হোক গাঁথা- 
জাগে বিক্ষোভে চারিপাশে ক্ষুব্ধের। 

হ্রদে তৃষ্ণার জল পাবে কত কাল? 
সম্মুখে টানে সমুদ্র উত্তালঃ 
তুমি কোন্ দলে? জিজ্ঞাসা উদ্দামঃ 
'গুণ্ডা'র দলে আজো লেখাও নি নাম? 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ