কবি আল মাহমুদ ১৯৩৬ সালের ১১ই জুলাই ব্রাক্ষ্মণবাড়িয়া জেলার মৌড়াইল গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর প্রকৃত নাম মির আবদুস শুকুর আল মাহমুদ । তাঁর পিতার নাম আবদুর রব মির ও মাতার নাম রওশন আরা মির । তিঁনি ব্রাক্ষ্মণবাড়িয়ায় মাধ্যমিক স্তর পর্যন্ত পড়াশোনা করেন । দীর্ঘদিন তিঁনি সাংবাদিকতা পেশার সঙ্গে জড়িত ছিলেন ।  
'দৈনিক গণকন্ঠ' ও 'দৈনিক কর্ণফুলি' পত্রিকার সম্পাদক ছিলেন তিঁনি । পরে তিঁনি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে যোগদান করেন এবং পরিচালকের পদ থেকে অবসরে যান । 

আধুনিক বাংলা কবিতায় আল মাহমুদ  অনন্য এক জগৎ তৈরি করেন ৷ তাঁর  প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে -কাব্যগ্রন্থ  : 'লোক-লোকান্তর','কালের কলস','সোনালী কাবিন','মায়াবি পর্দা দুলে উঠো','অদৃষ্টবাদীদের রান্নাবান্না','বখতিয়ারের ঘোড়া','আরব্য রজনীর রাজহাঁস'; শিশুতোষ কাব্যগ্রন্থ  : 'পাখির কাছে ফুলের কাছে '; উপন্যাস : 'ডাহুকী','কবি ও কোলাহল','নিশিন্দা নারী','আগুনের মেয়ে' ইত্যাদী ; ছোটগল্প : 'পানকৌড়ির রক্ত','সৌরভের কাছে পরাজিত','গন্ধবণিক' । 
কবি আম মাহমুদ বাংলা একাডেমি পুরস্কার,একুশে  পদক সহ  অসংখ্য পুরস্কার  ও সম্মাননায় ভূষিত হয়েছেন ।