শাহ আবদুল করিম

বাউল সম্রাট খ্যাত শাহ আবদুল করিম ১৯১৬ সালের ১৫ই ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন । তাঁর জন্মস্থান সুনামগঞ্জের দিরাই উপজেলার ধল গ্রাম । 
পিতা ইব্রাহিম আলী ও মা নাইওরজান বিবির স্নেহধন্য শাহ আবদুল করিম অজস্র কালজয়ী লোকসংগীতের স্রষ্টা । ভাটি বাংলার এই লোককবির ভাবমানস জুড়ে রয়েছে মরমি সাধনার বহুমাত্রিক বিস্তার। 
১৯৪৮ সালে তাঁর প্রথম গ্রন্থ 'আফতাব সংগীত' প্রকাশিত হয় ।  তিঁনি একুশে পদকসহ (২০০১) বহু পুরস্কার ও সম্মাননা লাভ করেছেন । 
গুণী এই গণসংগীত স্রষ্টার ২০০৯ সালের ১২ই সেপ্টেম্বর জীবনাবসান ঘটে ।     

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ