সকালে উঠিয়া আমি

সকালে উঠিয়া আমি মনে মনে বলি,

সারাদিন আমি যেন ভাল হয়ে চলি । 

আদেশ করেন যাহা মোর গুরুজনে,

আমি যেন সেই কাজ করি ভাল মনে । 

ভাই বোন সকলেরে যেন ভালবাসি,

এক সাথে থাকি যেন সবে মিলে মিশে ।  

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ