প্রভাত

পাখিসব করে রব রাতি পোহাইলে,

কাননে কুসুম কলি সকলি ফুটিল । 

রাখাল গরুর পাল লিয়ে যায় মাঠে,

শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে । 

শীতল বাতাস বয় জুড়ায় শরীর, 

পাতায় পাতায় পড়ে নিশির শিশির । 

ওঠ শিশু, মুখ ধোও, পর নিজ বেশ,

আপন পাঠেতে মন করহ নিবেশ । 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ