যতীন্দ্রনাথ সেনগুপ্ত
এসেছ বন্ধু ? তোমার কথাই জাগছিলো ভাই প্রাণে,-
কাল রাতে মোর মই প'ড়ে গেছে ক্ষেতভরা পাকা ধানে ।
ধান্যের ঘ্রাণে ভরা অঘ্রানে শুভ নবান্ন আজ,
পাড়ায় পাড়ায় উঠে উৎসব, বন্ধ মাঠের কাজ ।
লেপিয়া আঙিনা দ্যায় আলপনা ভরা মরাই এর পাশে ;
লক্ষ্মী বোধ হয় বাণিজ্য ত্যাজী' এবার নিবসে চাষে ।
এমন বছরে রাতারাতি মোর পাকা ধানে পড়ে মই !
দাওয়ার খুঁটিতে ঠেস্ দিয়ে বসো, - সে দুখের কথা কই ;
বোশেখ, জ্যষ্টি, আষাঢ়, শ্রাবণ, ভাদ্দর, আশ্বিন, -
আশা - আতঙ্কে খেয়াল ছিলো না কোথা দিয়ে কাটে দিন।
দুর্যোগে সবে বালির বাঁধনে বাঁধিনু বন্যাধারা,
বুকের রক্ত জল কোরে কভু সেচিনু পান্ডু চারা ।
কার্তিকে দেখি চারিদিকে, - একি! এবার তো নহে ফাঁকি !
পাঁচরঙা ধানে ছক্-কাটা মাঠ জুড়ায় চাষার আঁখি ।
অঘ্রানে থাকে থাকে
কাটিয়া তোলায় খামারে গোলায় যাহার যেমন পাকে।
আমি রোজ ভাবি- ফসলটা নাবি, আরও ক'টা দিন যাক্,
ভরা অঘ্রানে ঘটেনা - ত কোনো দৈব দুর্বিপাক ।
মরাই-সারাই শেষ কোরে, সবে খামারে দিইছি হাত,
কালকে হঠাৎ, -
বন্ধু, দোহাই, তুলোনাকো হাই, হইনু অপ্রগলভ,-
ক্ষমা করো সখা, - বন্ধ করিনু তুচ্ছ ধানের গল্প ।
0 মন্তব্যসমূহ