প্রভাতী

কাজী নজরুল ইসলাম

ভোর হলো দোর খোল ৷ 

খুকু মণি উঠরে । 

ঐ ডাকে জুঁই শাখে

ফুল খুকী ছোটরে । 

খুলি হাল তুলি পাল, 

ঐ তরী চলল । 

এইবার এইবার

খুকু চোখ খুলল । 

আলসে নয় সে,

উঠে রোজ সকালে । 

রোজ তাই চাঁদা ভাই

টিপ দেয় কপালে ।  

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ