কানাবগীর ছা

 খাঁন মুহম্মদ মঈনুদ্দিন

ঐ দেখা যায় তাল গাছ 

ঐ আমাদের গাঁ, 

ঐ খানেতে বাস করে, 

কানাবগীর ছা ! 

ও বগী তুই খাস কি ? 

পানতা ভাত চাস কি ? 

পানতা আমি খাই না 

পুঁটি মাছ পাই না, 

একটা যদি পাই

অমনি ধরে গাপুস গুপুস খাই ।   

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ